Doa

Doa

Doa

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামীকাল বুধবার, বিকেল ৪:০০ ঘটিকায়, সাঁকো ল্যান্ডমার্ক লিমিটেড-এর স্বপ্নের প্রকল্প রূপকথা এর আনুষ্ঠানিক কর্মপরিকল্পনার উদ্বোধন উপলক্ষে একটি দোয়া-মাহফিল আয়োজন করা হয়েছে। আপনার মূল্যবান উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত ও  গৌরবান্বিত করবে। তাই উক্ত অনুষ্ঠানে আপনার/আপনাদের সাদর উপস্থিতি আন্তরিকভাবে কাম্য। আল্লাহ তাআলা আমাদের এ প্রচেষ্টা কবুল এবং বরকতময় করুন। আমীন।
দোয়া-মাহফিল এর স্থান: সাঁকো ল্যান্ডমার্ক লিমিটেড-এর প্রধান কার্যালয় বি-৩৪, ৪র্থ তলা, আর. এস. টাওয়ার, সাভার বাসস্ট্যান্ড, সাভার, ঢাকা।

বিনীত,
মোঃ আবু সাঈদ
ব্যবস্থাপনা পরিচালক
রূপকথা ও সাঁকো ল্যান্ডমার্ক লিমিটেড